ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশাচালকরা। দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর তারা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন অটোরিকশাচালকরা। এরপর কুড়িল থেকে বাড্ডা ও রামপুরাগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চালকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামবেন তারা।
একই সঙ্গে পুলিশ প্রশাসন চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা দেবে না—এমন আশ্বাসও পেয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। সে সময় এই অটো চললে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.