হোম | বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিস্তারিত খবর

সাদিক কায়েমকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে কড়া মন্তব্য করলেন হামিম

/ ১ মাস আগে
সাদিক কায়েমকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে কড়া মন্তব্য করলেন হামিম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ছাত্রলীগ নেতা আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমেকে এমন আখ্যা দেন তিনি।

ছাত্রলীগ নেতা সাদিক কায়েমের প্রতিটি বক্তব‍্যে ফ‍্যাসিবাদের টোন পাওয়া যায় উল্লেখ করে ফেসবুকের ওই পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, ছাত্রলীগ যেমন তারেক রহমানকে নিয়ে কটাক্ষ ও বিদ্বেষ ছড়াতো, সেই ধারাই অব্যাহত রেখেছেন সাদিক কায়েম। ছাত্রলীগ দিল্লি গেছে যে ভাবে, সাদিকরা পিন্ডি যাবেন সে পথে...।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরকে সিরাতাল মুস্তাকিমের পথে (সহজ সরল ও সঠিক পথ) চলার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

ওইদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্তার ঘটনায় তৈরি হিজাব বিতর্কের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতের এ ছাত্রসংঘটনকে এ পরামর্শ দেন হামিম।

সেই ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, শিবিরকে বলব ছলচাতুরি বাদ দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলুন। এভাবে ধর্মীয় অনুভূতির মুখোমুখি অন্যায়কে দাঁড় করাতে যে মেধা অপচয় করছেন, সে মেধা দিয়ে চাইলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব ছিল। অন্যায়কারীকে পোশাক দিয়ে জাস্টিফাই না করে এসব অন্যায় থেকে সরে আসুন।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked