হোম | খেলাধুলা
  • বিস্তারিত খবর

বাংলাদেশ ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব আয়োজন

/ ১ মাস আগে
বাংলাদেশ ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব আয়োজন

রাত পোহালেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির এই মেগা ইভেন্ট। তার আগে আজ শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কী কী থাকছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের দুই বিখ্যাত মিউজিশিয়ান রিশব শর্মা ও শিবামনি মিলিয়ে একটা মেডলি গান পরিবেশন করবেন। এই মেডলি গানেই ওয়াংখেড়েদে দর্শকদের স্বাগত জানানো হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও চলে আসবে আজ উদ্বোধনী অনুষ্ঠানে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা শিরোপা উদ্বোধন করবেন। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধি হিসেবে ২০ শিশুকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করবেন জয় শাহ ও রোহিত। শিরোপা আসার পর ভক্তদের জন্য গান এবং নাচের ব্যবস্থাও থাকবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। শীর্ষস্থানীয় বাদশা নামে এক গায়ক লাইভ পারফরম্যান্স করবেন। পরবর্তীতে মঞ্চে নোরা ফাতেহি দলগতভাবে নাচবেন। বিশ্বকাপের লোগো দিয়ে সাজানো হবে মঞ্চ। ওয়াংখেড়েতে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। টিকিট ছাড়া কোনো দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন না।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। রোহিতের পরিবর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার সামলাচ্ছেন সূর্যকুমার। আর ওপেনিংয়ে রোহিত যে ঝড় তুলতেন, এখন সেই জায়গাটা পোক্ত করেছেন অভিষেক শর্মা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিডল অর্ডারে তিলক ভার্মা দলের অন্যতম ভরসার প্রতীক। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২০২৫ এশিয়া কাপ জয়ের ম্যাচে ফাইনালসেরা হয়েছিলেন ভার্মা।

আগামীকাল বিশ্বকাপ শুরুর প্রথম দিনেই হবে তিনটি ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দিন কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। আর মুম্বাইয়ে ওয়াংখেড়েতে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। লিটন-মোস্তাফিজদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked