হোম | রাজনীতি
  • বিস্তারিত খবর

বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বললেন ড. মঈন খান

/ ১ মাস আগে
বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বললেন ড. মঈন খান

‘বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে… আমি একটু আগে বলেছি, ১৯৭১-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়েনার মতো এ দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়ে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।

ড. আবদুল মঈন খান বলেন, আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে— বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব।

মঈন খান বলেন, আমরা তাদের সমাধিস্থলে এসেছি তাদের আত্মার মাগফেরাত কামনা করে এখানে দোয়া করছি এবং সর্বশেষ সেই স্বাধীনতার ঝান্ডা যিনি উঁচু করে তুলে ধরেছেন তারেক রহমান, যিনি বাংলাদেশে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈর শাসনের পরে বাংলাদেশের মানুষের স্বতস্ফূর্ত ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি।তিনি আরও বলেন, ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে নরসিংদীর যেসব গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিল, মানুষ আজকে সেই পাঁচজন বিএনপির সেবককে প্রতিনিধি করে সংসদে পাঠিয়েছে। আমাদের বিএনপি যারা সৃষ্টি করেছিলেন, যারা এ দলকে সামনে নিয়ে গিয়েছিলেন, যারা আজকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন তাদের আহ্বানে আমরা এখানে এসেছি।

নরসিংদী-২ আসনের সাংসদ আবদুল খানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য মন্ত্রী) ও নরসিংদী-৫ আসনের প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked