ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি বিভিন্ন হিসাব ও উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এই ব্যয় ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় শূন্য দশমিক এক শতাংশের সমান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে বি-২ স্টেলথ বোমারু বিমান, এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬ যুদ্ধবিমান, এ-১০ আক্রমণ বিমান এবং ইএ-১৮জি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এছাড়া এমকিউ-৯ রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে টানা উড্ডয়ন করে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান দুই হাজার পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কেবল বি-২ বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই আনুমানিক ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এছাড়া এফ-১৮, এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।
প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.