হোম | রাজনীতি
  • বিস্তারিত খবর

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে পল কাপুরের সাক্ষাৎ

/ ৪ সপ্তাহ আগে
বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে পল কাপুরের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বেলা ১১টায় বিএনপির প্রতিনিধিদলটি বৈঠকে প্রবেশ করে এবং প্রায় ৫০ মিনিট বৈঠক শেষে বেলা ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল মঈন খান বলেন, ‘এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে অতীতে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো।’

আবদুল মঈন খান আরও বলেন, ‘আজকের বৈঠকে মূলত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ এবং বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়েছে।’

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked