ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা আবেদন মঞ্জুরের সুপারিশ করেনি বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বুধবার বিচার মন্ত্রণালয় জানায়, নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিষয়ে বিভাগটি তাদের আইনি অবস্থানসংবলিত প্রতিবেদন প্রস্তুত করে হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠিয়েছে।
বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তাকে এই প্রশাসনিক প্রক্রিয়াটি তদারকির দায়িত্ব দিয়েছিলেন। প্রতিবেদনটি পরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে পাঠানো হবে। তিনিউ শেষ পর্যন্ত ক্ষমা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবেন।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ক্ষমা আবেদন বর্তমান আইনি শর্ত পূরণ করেনি। কারণ তার বিরুদ্ধে চলমান বিচার এখনো শেষ হয়নি এবং তিনি এখনো দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি বা অনুতাপও প্রকাশ করেননি।
ইসরায়েলের সর্বোচ্চ আদালত আগেই রায় দিয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ক্ষমা দেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগ স্বীকার করতে হবে।মন্ত্রী এলিয়াহু প্রতিবেদন পাওয়ার পর বলেন, ক্ষমা আবেদনের বিষয়ে প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট আইজ্যাকের ওপর চাপ সৃষ্টি করছেন বলে জানা গেছে। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২০ সাল থেকে বিচার চলছে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.