এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। গত ৮ জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।ভিডিও বার্তায় তিনি বলেন, ‘২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় ধরে আমি বিএনপির পতাকাতলে ছিলাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সম্মানে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দাখিলকৃত আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী এবং যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে যেন থাকতে পারি।’
উল্লেখ্য, আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.