হোম | রাজনীতি
  • বিস্তারিত খবর

একসঙ্গে বিএনপির ১৩ নেতার জন্য এলো সুখবর

/ ২ মাস আগে
একসঙ্গে বিএনপির ১৩ নেতার জন্য এলো সুখবর

বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দল থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থি কার্যকলাপের জন্য মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা রহিম কলি, রংপুর জেলাধীন পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনু, বগুড়া জেলাধীন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হাসান জুয়েল, কাহালু উপজেলার অন্তর্গত কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপি নেতা আলহাজ আব্দুল মান্নান, মো. জাহিদ হাসান জালাল, মো. মাহবুবুর রহমান বাবু; কাহালু পৌর বিএনপি নেতা মো. আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল করিম, গাবতলী পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সাজেদুল আলম রাসেলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৪ জানুয়ারি) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

    3 Comments:

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

      1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

      Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked