হোম | সারাবাংলা
  • বিস্তারিত খবর

বড়লেখায় জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত।

/ ১০ ঘন্টা আগে
বড়লেখায় জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিজয় আনতে পারেনি জামায়াতে ইসলামী। তবুও পরাজয়ের পর যেন এক অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে দলটির প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। এ আসনে অতীতের ইতিহাসে কখনো দলীয় প্রার্থী দেয়নি দলটি। প্রথমবারের মতো প্রার্থী দিয়ে বিশাল ভোট পাওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা।

সেই উজ্জীবনা ধরে রাখতে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেন এ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম।এ সময় তিনি বলেন, এ অঞ্চলের মানুষ নির্বাচনে যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, সেটিই আমাদের বড় শক্তি। এই ভালোবাসা ধরে রাখতে হলে এখনই সংগঠিতভাবে মাঠে কাজের ধারাবাহিকতা রাখতে হবে। মানুষের এই ভালোবাসা ও সমর্থন আগামী দিনের প্রেরণা। ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে জয় হবেই।

তিনি আরও বলেন, মানুষের এই সমর্থন প্রমাণ করে যে জামায়াত আর প্রান্তিক কোনো শক্তি নয়। বরং জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। ভোটের সমীকরণে এই অপ্রত্যাশিত উত্থান প্রমাণ করেছে । তৃণমূলের দীর্ঘ পরিশ্রম ও সাংগঠনিক উপস্থিতিতে আমরা সফল। জয় না পেলেও সমর্থনের বিস্তার, পরাজয়ের কাগুজে হিসাবের আড়ালে লুকিয়ে আছে মানুষের আস্থার বৃদ্ধি। এই ফলাফল কেবল হার জিতের অঙ্ক নয়, একটি পথচলার মাইলফলক।

মাওলানা আমিনুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঘরে বসে থাকার সময় নেই। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। মানুষের খোঁজখবর নিতে হবে। তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked