হোম | আন্তর্জাতিক
  • বিস্তারিত খবর

যৌথ বাহিনীর হামলায় লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনা

/ ১ মাস আগে
যৌথ বাহিনীর হামলায় লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনা

পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে নিশানা করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় (আইএইএ) নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ যৌথ অভিযানের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ৩৫ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্নরসের বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, তারা আবারও গতকাল ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কোন স্থাপনায় হামলা হয়েছে জানতে চাইলে তিনি জবাব দেন, নাতাঞ্জ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা তেজস্ক্রিয়তার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked