ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে নিয়োগ দিয়েছেন।
সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবেয়ী জানিয়েছেন, প্রেসিডেন্টের আদেশে এই নিয়োগ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানায়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।এর আগে ইরান নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর।
ওই সময়ে ইরনা আরও জানায়, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন; তাদের নাম পরে ঘোষণা করা হবে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.