হোম | সারাবাংলা
  • বিস্তারিত খবর

৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোঃ রাসেল খান / ৩ মাস আগে
৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে তৃতীয় ধাপে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।



প্রজ্ঞাপনে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।



পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked