হোম | সারাবাংলা
  • বিস্তারিত খবর

ইউপি চেয়ারম্যানকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

/ ২ দিন আগে
ইউপি চেয়ারম্যানকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে চেয়ারম্যানকে উদ্দেশ করে নানা হুমকিমূলক কথা লেখা ছিল। সেখানে তাকে হত্যার হুমকি দিয়ে বলা হয়, তার জন্য ‘একজন সৈনিকই যথেষ্ট’ এবং ভবিষ্যতে আরও কঠিন পরিণতির হুমকিও দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাতের ঘটনায় অনেকে ঘর থেকে বের হয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সোমবার রাত সাড়ে ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ নজরদারি রাখা হয়েছে।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked