ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধসহ যে কোনো অভিযোগ শুনতে (alamgirfortomorrow.com) নামে ওয়েবসাইট চালু করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁও-১ এর যে কোনো এলাকায় যে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যে কোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।
এরপর তিনি বলেন, ‘৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হওয়ার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেস্পন্ড করব।’উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে গতকাল মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.